[ রাজধানী ]
ঢাকার যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ
ফাইল ফটো
গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগল, ফতুল্লা, দেলপাড়া, ভুইগর, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
.png)
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!