বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নিয়োগপ্রাপ্ত ১৪ ও ১৬ তম গ্রেডের ৪৭ জন কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, অনেকের মেধা থাকে কিন্তু সেই অনুযায়ী তারা জীবন সংগ্রামে সফল হতে পারে না। জীবনে সবচেয়ে বড় প্রয়োজন হলো– নিষ্ঠা ও অধ্যাবসায়। আপনি অন্যের চাইতে কম মেধাবী হতে পারেন। কিন্তু আপনার যদি সেই পরিশ্রম, নিষ্ঠা ও আত্মনিয়োগ থাকে তাহলে আপনি সেই মেধাবী ব্যক্তির চাইতেও অনেক বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন।
.png)
এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান, অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মেয়রের প্রটোকল কর্মকর্তা মো. দাউদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদেরকে সনদ ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।