মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ফারজানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটুয়াখালী জেলার শের গাজীর মেয়ে তিনি।
মৃত ফারজানার স্বামী আরিফ হোসেনের দাবি, ছুটির দিনেও বাসার বাইরে থাকার কারণে তার স্ত্রী অভিমান করে ফাঁস দিয়েছেন। স্বামী আরিফের সঙ্গে বাড্ডার বড়টেক এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন ফারজানা।
.png)
স্বামী আরিফ হোসেন জানান, বাড্ডার ময়নারটেক এলাকায় তারা এক সময় পাশাপাশি ভাড়া থাকতেন। সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক হয়। পরে দুই পক্ষের সম্মতিক্রমে গত আড়াই বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
তিনি জানান, আরিফ হোসেন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আজকে তার ছুটি ছিল। সকালে একটু বাসার বাইরে গিয়ে আবার দুপুরের আগে ফিরে আসেন। তখন তার স্ত্রী ফারজানা তাকে বলেন ‘তুমি আমাকে কোন সময় দাও না। খালি বাইরে বাইরে থাকো। ছুটির দিনও তুমি বাইরে থাকো’।
মঙ্গলবার সারাদিন বাসায় থাকার পরে রাতের বেলায় একটু বাইরে যান আরিফ। কিছুক্ষণ মধ্যেই বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পরে জানালা দিয়ে তিনি দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী ফারজানা ঝুলে আছেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আরিফকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।