ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর কিছু কিছু সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭, ২১ নভেম্বর ২০২১
রাজধানীর কিছু কিছু সড়কে তীব্র যানজট
ছবি : সংগৃহীত

রাজধানীতে দিন দিন যানজটের মাত্রা বেড়েই চলছে। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত যানজটের চিত্র প্রতিদিনই দেখা যায়। এতে তীব্র যানজট সৃষ্টির ফলে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

সপ্তাহের প্রথম কর্মদিবস ও অফিস টাইম হওয়ায়  রোববার  সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।

রাজধানীর বাড্ডা থেকে উত্তরা যেতে বাসের অপেক্ষায় থাকা চাকরিজীবী মামুন মিয়া বলেন, অফিস টাইমে প্রতিদিনই গণপরিবহনে উঠা একটি কঠিন কাজ। আসন পূর্ণ থাকায় অফিস টাইমে বাসে ওঠাই যায় না। আজও একই অবস্থা। সেই সঙ্গে যুক্ত হয়েছে যানজট। যে কারণে যতদূর দেখা যাচ্ছে ততদূরই শুধু যানবাহনের সারি। সপ্তাহের প্রথম কর্মদিবস থাকায় যানজট বেশি সৃষ্টি হয়েছে। প্রতিদিনই যানজট হলেও আজকে যানজটের মাত্রা একটু বেশি।

Advertisement

সাভার থেকে গাবতলী, আগারগাঁও, মহাখালী হয়ে গুলশানের সিগনালে অপেক্ষায় ছিল বৈশাখী পরিবহনের একটি বাস। বাসটির চালক আজাদুর রহমান বলেন, এখন পর্যন্ত যতদূর এসেছি পুরোটাতেই ছিল যানজট। হয় যানজট, নয়ত এক সিগনালে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়েছে। অফিস টাইমে ঢাকার সড়কে প্রচুর গাড়ি থাকে তাই এ যানজট হয়। আসার সময় গাবতলী, জাহাঙ্গীর গেট, মহাখালীতেও খুব যানজট ছিল।

মালিবাগ রেলগেট থেকে রাইদা বাসে নতুন বাজার পর্যন্ত আসতে দীর্ঘসময় লেগেছে জানিয়ে আরেক বেসরকারি চাকরিজীবী আব্দুর রহমান বলেন, মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেল, রামপুরা বাজার পর্যন্ত এবং মেরুল বাড্ডা থেকে নতুন বাজার পর্যন্ত যানজট ছিল। প্রতিদিনই বলতে গেলে যানজট হয়। তবে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় যানজটের মাত্রা বেশি। একে বাসে ভাড়া বেশি, যাত্রীতে ঠাসা, সেই সঙ্গে পুরো রাস্তায় যানজট- সব ভোগান্তি এসে পড়েছে আমাদের মতো সাধারণ যাত্রীদের ওপর।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!