ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫, ২১ নভেম্বর ২০২১
হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করেছে বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজের ছাত্রীরা।

রোববার সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা। এসময় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, শনিবারছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়  ঠিকানা পরিবহনের একটি বাস। কম ভাড়া দেওয়ায় ছাত্রীদের গায়ে হাত দেয় বাসের চালকের সহকারী। এ লাঞ্ছনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

Advertisement

কলেজটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান লোপা বলেন, এ রুটের বাসগুলো হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীদের বাসে তোলে না। ছাত্রী দেখলে দরজা বন্ধ রাখে। হাফ ভাড়া দিতে চাইলে হইহুল্লোড় করে বাস থেকে নামিয়ে দেয়। আমরা সুশৃঙ্খলভাবে বাসে চলাচল করতে চাই। এ দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি।

ঘটনাস্থলে উপস্থিত চকবাজার থানার এসআই আজিজুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করছি। সর্বশেষ বেলা সোয়া ১১টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!