ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকের পেছনে মিলল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১, ২৩ নভেম্বর ২০২১
ঢামেকের পেছনে মিলল যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) রন্ধনশালার পেছন থেকে মো. রাসেল নামের এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাসেলের বয়স আনুমানিক ৩৫ বছর। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি গাজীপুরে থাকতেন।

রাসেলের দুলাভাই মো. ইয়াকুব আলী বলেন, দুই বছর ধরে রাসেল হাড়ক্ষয়সহ নানা রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

শাহবাগ থানার এসআই ফারুক আলী মণ্ডল বলেন, রাসেলকে হত্যা করা হয়েছে কি-না, ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!