ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে গাড়ির ধাক্কায় পাঠাওচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪, ২৫ নভেম্বর ২০২১
রাজধানীতে গাড়ির ধাক্কায় পাঠাওচালক নিহত
ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কা এক পাঠাওচালক নিহত হয়েছেন। তার নাম ইউসুফ মিয়া (২০)।

বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফের বন্ধু শাহীন বলেন, ইউসুফ পাঠাও চালানোর পাশাপাশি কাশিয়ানী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। 

Advertisement

তিনি আরো বলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামের আনসার মিয়ার ছেলে ইউসুফ। সে উত্তরা-৯ এর ৭ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় আমাদের সঙ্গে থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!