ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮, ৩০ নভেম্বর ২০২১
রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর হাজারীবাগ থানার বউ বাজার এলাকার তৃতীয় তলা একটি ভবন থেকে পড়ে সান্তনা বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের ছেলে রাহাত হোসেন ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মা বাসার ছাদে যান। সেখান থেকে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো বলেন, মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কীভাবে নিচে পড়ে গেলেন, বলতে পারছি না। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!