ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিস্তানে নাঈমের নামে হবে ওভারব্রিজ: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৯, ১ ডিসেম্বর ২০২১
গুলিস্তানে নাঈমের নামে হবে ওভারব্রিজ: মেয়র তাপস
শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

সড়ক দুর্ঘটনায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নামে গুলিস্তান মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে গুলিস্তানে ফুটওভার ব্রিজ নির্মাণের জায়গা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, নটরডেম শিক্ষার্থী নাঈম যে স্থানে গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন, এর পাশেই আমরা ডিএসসিসির নিজস্ব অর্থায়নে ফুটওভার ব্রিজ নির্মাণ করবো। এটি নাঈমের নামে নামকরণ করা হবে। সে লক্ষ্যে আজ আমরা এ স্থান পরিদর্শন করলাম।

Advertisement

তিনি বলেন, এ স্থানে আগে থেকেই পাতাল (আন্ডারপাস) পাসের মাধ্যমে চলাচলের ব্যবস্থা ছিল। কিন্তু এখানে বিভিন্ন দিক থেকে মানুষ পারাপার হয়। নিচে দখলসহ বিভিন্ন কারণে চলাচলে বিঘ্ন ঘটতো, তাই মানুষ বাধ্য হয়ে সড়কেই পারাপার হতো।

তিনি আরো বলেন, আমরা ব্যবস্থাপনার দিকে নজর দিয়ে এখানে অর্থাৎ ফুটওভার ব্রিজে যেন স্বাচ্ছন্দ্যে সবাই চলাচল করতে পারে সে উদ্যোগ নেব।

গত ২৪ নভেম্বর ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ঐ ঘটনার পর দোষীদের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/AN/এমআরকে/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!