ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে হবে দৃষ্টিনন্দন সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১২, ১৫ ডিসেম্বর ২০২১
গুলশানে হবে দৃষ্টিনন্দন সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার
মেয়র মো. আতিকুল ইসলাম অতিথি হিসেবে নিজের বক্তৃতা শেষে ফিতা কেটে প্রতিযোগিতায় প্রাপ্ত মডেলগুলোর উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশী স্থপতিদের ডিজাইনেই গুলশানে নির্মিত হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও ডিএনসিসি টাওয়ার’।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে আয়োজিত ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, দেশের ৩৯ জন স্থপতি ও স্থাপত্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মডেলগুলো ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে জুরি বোর্ডের মাধ্যমে বিচার-বিশ্লেষণ করে ‘ঢাকা উত্তর সিভিক সেন্টার ও টাওয়ার ডিজাইন’ শীর্ষক উন্মুক্ত নকশা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে।

Advertisement

তিনি জানান, প্রতিযোগিতায় মো. শরীফ ইউ আহমেদের মডেলটি প্রথম স্থান, স্থপতি শাহ ফুয়াদ মো. সাইরাসের নেতৃত্বাধীন তিন সদস্যের টিমের মডেলটি দ্বিতীয় স্থান এবং স্থপতি মোহাম্মদ সাইফুজ্জামানের নেতৃত্বাধীন চৌদ্দ সদস্যের টীমের মডেলটি তৃতীয় স্থান অর্জন করেছে।

জুরিবোর্ডে ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের ডিন স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ফেলো সদস্য স্থপতি কাজী এম আরিফ, সদস্য স্থপতি প্যাট্রিক ডি রোজারিও, ২৪তম নির্বাহী পরিষদের সহ-সভাপতি স্থপতি খান মোহাম্মদ মুস্তফা খালীদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ২৪তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!