[ রাজধানী ]
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
ফাইল ফটো
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে খিলক্ষেত খা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাকলাইন জানান, সকালে বিমানবন্দরগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!