ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রবাসী মেয়েদের সঙ্গে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল: ইউটিউবার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৫, ১৭ ডিসেম্বর ২০২১
প্রবাসী মেয়েদের সঙ্গে প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেইল: ইউটিউবার গ্রেফতার
গ্রেফতার আফসার আহমেদ

বিভিন্ন প্রবাসী মেয়েদের সঙ্গে প্রেমের ফাঁদ পেতে ভিডিও কলের মাধ্যমে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতো ইউটিউবার আফসার আহমেদ। একপর্যায়ে সে নারীদের সেসব ছবির স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করতো।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে র‍্যাব কর্মকর্তারা। অভিযানের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল, একটি ক্যামেরা স্ট্যান্ড, ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, গত ১৩ ডিসেম্বর এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি। গ্রেফতার আফসার আহমেদ বেশ কয়েক বছর ধরে অনলাইনে একটি ইউটিউব চ্যানেল চালিয়ে আসছিল।  সেই ইউটিউব চ্যানেলটি ব্যবহার করে মেয়েদের ব্ল্যাকমেইল করতে ভিডিও আপলোড করতো সে। এভাবে সে মেয়েদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। প্রাথমিকভাবে সে এসব ঘটনার দায় স্বীকার করেছে।

Advertisement

ডিআইজি মোজাম্মেল বলেন, ইউটিউব চ্যানেলটিতে টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভিডিও সংগ্রহ করে তার অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। গুগল ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও ডাউনলোড করে তা এডিট করে আপত্তিকরভাবে আপলোড করতো। নারীদের অভিনয়ের সুযোগ, উপস্থাপনার কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো সে। তাছাড়া সে নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিয়ে মেয়েদের আকৃষ্ট করতো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!