ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০, ২৩ ডিসেম্বর ২০২১
ডিএসসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বপন কুমারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। রাজধানীর গেন্ডারিয়ায় তিনি থাকতেন।

Advertisement

এসআই আরো বলেন, ঘটনার বিস্তারিত জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। বৃদ্ধকে চাপা দেওয়া গাড়ির চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হবে।

এর আগে, ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হয়। পরের দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আহসান কবির খান নামে সাবেক এক সংবাদ কর্মীর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!