ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩১, ২৩ ডিসেম্বর ২০২১
ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা নিহত
ছবি: প্রতীকী

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে হাইকোর্ট কর্মকর্তা তারেকুজ্জামান বকুল (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দুপুর দেড়টায় সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই মো. শাহজাহান বলেন, তারিকুজ্জামান কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর লাইনের ২ নম্বর প্লাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় অসতর্কতাবশত কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Advertisement

তারিকুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি হাইকোর্টের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে মিরপুরের উত্তর পীরেরবাগের একটি বাসায় ভাড়া থাকতেন।

মৃতের স্ত্রী কুলসুম আরা খাতুন জানান, সকালে বাসা থেকে হাইকোর্টের উদ্দেশ্যে গিয়েছিলেন। আমি নিজেও শিল্প মন্ত্রণালয় চাকরি করি। দুপুরে অফিসে নামাজ পড়ছিলাম সে সময় মোবাইলে খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!