[ রাজধানী ]
রাজধানীতে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পরিবহন শ্রমিক আব্দুর রব (১৮) মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
শেরে বাংলানগর থানার এসআই মহেশ চন্দ্র সিং এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আসাদগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন আব্দুর রব।
আব্দুর রবের বোন সুমি আক্তার জানান, তার বড় ভাই রানা মোহাম্মদপুরে থাকেন। আর আব্দুর রব সাভারের বইলাপুরে থেকে ব্রাদার্স পরিবহণের একটি গাড়িতে হেলপার হিসাবে কাজ করে। বৃহস্পতিবার বিকালে আব্দুর রব বড় ভাই রানার বাসায় গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে সন্ধ্যায় আসাদগেট ফুটওভার ব্রিজের নিচে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
.png)
তিনি আরো জানান, অপেক্ষারত অবস্থায় ৫ থেকে ৬ জন ছিনতাইকারী আব্দুর রবকে ঘিরে ধরে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে, বাম পায়ের রানে ও হাঁটুর নিচে ছুরিকাঘাত করে। পরে আব্দুর রবের কাছে থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!