ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পুরান ঢাকায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলীতে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার জানান, মাহুতটুলীর রওশন মহল কমিউনিটি সেন্টারের পাশে একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। স্থানীয়রা জানায় ঐ ভবনের নিচতলায় পলিথিনের কারখানা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুনের কারণ ও সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।

Advertisement

মাহুতটুলীর আগুনের ঘটনাস্থলের পাশেই একটি সনি র‍্যাংকসের শোরুম রয়েছে। বিপরীতে রয়েছে একটি টিনশেড পার্কিং। আগুন লাগার ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতা করছেন। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!