তিনি বলেন, শনিবার রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আহত নিহতের কোনো খবর জানা যায়নি।
এর আগে খবর পেয়ে ফায়ার সাভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
.png)
তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলীর চার তলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১২টি ইউনিট যোগ হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।