[ রাজধানী ]
রাজধানীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী আন্ডারপাস এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাবেদুল ইসলাম জানান, গাবতলী আন্ডারপাস সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি জয়নাল আবেদীনকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পরে আমরা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!