ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লিফটে আটক সোনালী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৪, ২০ মার্চ ২০২২
লিফটে আটক সোনালী ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মতিঝিলের দিলকুশায় লিফটে আটকে পড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

উদ্ধার করা ইলোরা পাল (৩৯) সোনালী ব্যাংকের কর্মকর্তা। রোববার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন। 

Advertisement

আরো পড়ুন>>> রোববার রাজধানীতে বের হচ্ছেন, যা জানা প্রয়োজন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি দ্রুত সময়ে নিরাপদে উদ্ধার করে লিফটে আটকে পড়া ইলোরা পালকে। সকাল সাড়ে ১০টার দিকে ঐ নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!