[ রাজধানী ]
রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা, দুই শিশু আহত
ফাইল ফটো
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁওয়ে বাসার ভেতরে মুক্তা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে। পরে মরদেহের পাশ থেকে রক্তমাখা অবস্থায় তার দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এক শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে।
সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই শিশু সন্তান নিয়ে ভাড়া থাকতেন মুক্তা। তার স্বামী মাইনুল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। চাকরির কারণে তিনি ফরিদপুরেই থাকেন। মাঝেমধ্যে দক্ষিণগাঁওয়ের বাসায় আসেন।
.png)
শনিবার বিকেল সোয়া ৬টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ যায় ওই বাসায়। একটি রুমে মুক্তাকে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মকর্তারা।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জমাদ্দার বলেন, রক্তমাখা অবস্থায় মরদেহ ঘরে পড়ে রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহের আলামত সংগ্রহ করবেন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!