[ রাজধানী ]
টিপু হত্যার ‘গোপন বৈঠকে অংশ নেয়া’ যুবনেতা অস্ত্রসহ গ্রেফতার
আরফান উল্লাহ দামাল- ছবি: সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম। গ্রেফতারকৃতের নাম আরফান উল্লাহ দামাল।
তিনি বলেন, কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে টিপু হত্যা পরিকল্পনার একটি বৈঠক হয়। সেই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন দামালসহ বেশ কয়েকজন। দামালকে স্থানীয় যুবনেতা বলে সবাই চেনেন।
.png)
ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম বলেন, দামালের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে আজ (শুক্রবার) আদালতে তোলা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!