র্যাব জানায়, আটক যুবক পেকুয়া উপকূলের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। সুন্দরীপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬টি বন্দুক, ৮টি গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়।
গ্রেফতার জালাল আহমদ পেকুয়ার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা। তার নামে হত্যা ও গুমসহ একাধিক মামলা রয়েছে।
.png)
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর উপঅধিনায়ক তানভীর হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১৫ এর একটি টিম জানতে পারে জালাল অবৈধ অস্ত্র মজুদ করেছেন। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তার বসতঘরের পাশে পুকুর পাড় থেকে ৩টি এসবিবিএল বন্দুক, ২টি ফিল্টনলক গান, একটি দেশীয় পিস্তল, ৮টি গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, জালাল অস্ত্রগুলো অপরাধমূলক কাজে ব্যবহার ও বিক্রির জন্য মজুত করেছিলেন। তার নামে থানায় ৯টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।