ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি কাঠসহ গ্রেফতার ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ৩০ মার্চ ২০২২
টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি কাঠসহ গ্রেফতার ২
গজারি কাঠসহ ট্রাকের চালক ও হেলপার গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি কাঠসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে বন বিভাগ। 

বুধবার ভোরে সাগরদিঘী-হাটুভাঙ্গা গোড়াই সড়কের বোয়ালী ও কামালপুর এলাকায় টহলরত অবস্থায় গজারি কাঠসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঘাটাইলের সাগরদিঘী গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে ট্রাক চালক সেলিম ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আনুহাতি গ্রামের সিদ্দিকের ছেলে হেলপার জুলহাস।

Advertisement

টাঙ্গাইল সদর রেঞ্জার মো. এমরান আলী জানান, মির্জাপুর-কামালপুর সড়কের উয়ার্সী এলাকায় টহলকালে গজারি বল্লী ভর্তি একটি ট্রাক থামাতে বললে চালক ট্রাকটি না থামিয়েই চলে যায়। পরে ওই ট্রাকে পিছু নিলে ট্রাকটি কামালপুর এলাকায় রাস্তার ওপর রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ওই ট্রাক থেকে ২১০ টি গজারি বল্লী উদ্ধার করা হয়। এ সব গজারি বল্লীর কোনো বৈধ কাগজপত্র ও কাঠের গায়ে কোনো বৈধ হাতুড়ির চিহ্ন নেই। 

অপরদিকে ভোর ৬ টার দিকে বোয়ালী এলাকায় অপর একটি ট্রাককে থামানোর সংকেত দেয়া হয়। ট্রাকটি না থামিয়ে চালক সামনের দিকে অগ্রসর হয়। পরে ট্রাকের পিছু নিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। পরে ওই ট্রাকে থাকা ৬৫ টুকরা গজারি কাঠ পাওয়া যায়। কাঠের কোনো কাগজপত্র না থাকায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এছাড়াও কাঠগুলো উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!