[ রাজধানী ]
কালশী ফ্লাইওভারে কাজের সময় নিচে পড়ে মিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে আলমগীর হোসেন (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী তানভীর হোসেন বলেন, আলমগীর হোসেন রড মিস্ত্রি ছিলেন। বিকেলে ফ্লাইওভারে রড বাঁধার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!