ফলের আড়ৎ ঘুরে দেখা গেছে, কমলার কার্টুন প্রকার ভেদে ১৩০০ থেকে ১৬০০ টাকা। এক কার্টুন গ্রিন আপেল ২৫০০ থেকে ২৬০০ টাকা। লাল আপেল ২০০০ থেকে ২৫০০ টাকা। এক কার্টুন মালটা বিক্রি হচ্ছে ১৩০০-১৭০০ টাকা।

বাদামতলী পাইকারি খেজুর বাজারে দেখা যায়, দাববাস ৫ কেজি ১০০০ টাকা, নাগাল খেজুর ১০ কেজি ১৩০০ টাকা, মরিয়ম খেজুর ৫ কেজি ২৬০০ টাকা, খালাস খেজুর ১০ কেজি ১৭০০ টাকা, রেজিজ খেজুর ৫ কেজি ৯০০ টাকা, লুলু খেজর ১০ কেজি ১৮০০ টাকা, সায়ের ১০ কেজি ১০০০ টাকা, মাবরুম ৫ কেজি ৩০০০ টাকা, কালমি ১২৫০ টাকা, সাহারি ৫ কেজি ১৩০০ টাকা, মরিয়ম খেজুর ২৪০০ টাকা, মরিয়ম ক্রাফট খেজুর ২৭০০ টাকা, তিউনিসিয়ান খেজুর ১২৫০ টাকা, বারণী ১০ কেজি ১৫০০ টাকা, আলজাজিরা বিজা খেজুর ১১৫০ টাকা, আজোয়া ৫ কেজি ১৫০০ টাকা, ম্যাডজুল ১০৫০ (এক কেজি), মাশরুক খেজুর ৫ কেজি ১১৫০ টাকা, আদম খেজুর ১৬০০ টাকা, ম্যাডজল খেজুর ৫ কেজি ৪৫০০ টাকা, বাটি খেজুর ১৫০০ টাকা (৬ কেজি) করে বিক্রি হচ্ছে।
.png)
এছাড়া খুচরা বাজারে খেজুর কেজি প্রতি আজোয়া খেজুর ৩৫০ টাকা, ধাপাস খেজুর ২৬০ টাকা, কালমি খেজুর ৩০০ টাকা, ফরিদা খেজুর ২৮০ টাকা, বরই খেজুর ২৪০ টাকা। কেজি প্রতি আম ২৫০ টাকা, আঙ্গুর ২০০-২২০ টাকা, ফুজি আপেল ১৬০- ১৮০ টাকা, হানিফুজি আপেল ১৪০ টাকা, নাশপতি ২২০ টাকা, আনার ২২০-২৪০ টাকা, চোষা কমলা ১৫০ টাকা, মাল্টা ১৬০ টাকা, থাই পেয়ারা ৭০ টাকা, লাল ড্রাগন ৪৫০ টাকা। সবজি কলা প্রতি হালি ৩০-৪০ টাকা, মনেক্কা কেজি প্রতি ২২০ টাকা, বড় সাইজের আনারস প্রতি জোড়া ১৫০ টাকা, তরমুজ সাইজ অনুযায়ী ১৫০-৩০০ টাকা, বাঙি সাইজ অনুযায়ী ৫০-১৫০ টাকা বিক্রি হচ্ছে।
আরো পড়ুন> মাংসের দাম নির্ধারণ হচ্ছে
ফল বিক্রেতা রায়হান মাহমুদ বলেন, ক্রেতা খুব বেশি নেই। বিক্রি আগের মতো স্বাভাবিক আছে। দাম আগের মতোই আছে। তবে আঙুরের দাম একটু বেশি আছে।

ফল ব্যবসায়ী আলম হোসেন বলেন, রমজান মাস শুরু হওয়ায় বাঙি বিক্রি বেশি হচ্ছে। আর দাম বেশি না হওয়ায় ভালো চলছে বাঙি বিক্রি। বাঙি কিনে ক্রেতারা খুশি।
খেজুর বিক্রেতা ইমাম বলেন, রমজান উপলক্ষে খেজুর ভেদে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা করে বেড়েছে। রমজান উপলক্ষে ক্রেতা মোটামুটি আছে, বেচাকেনায় চাপ নেই।
বাদামতলী ব্যবসায়ী বাজার সমিতির সভাপতি ও বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টাস অ্যাসোসিয়েশানের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, রমজান উপলক্ষে বেচাকেনা স্বাভাবিক আছে। তবে শিপিংয়ের ভাড়া বাড়ার কারণে গতবারের তুলনায় এবার ফলের দাম বেড়েছে।