সোমবার রাত ১২টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, সংঘর্ষের জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
.png)
শিক্ষার্থীরা জানান, ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই মধ্যে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে যে নিউমার্কেট এলাকায় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। এরপর ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সেখানে গেলে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
নিউমার্কেট থানার এসআই রুমী তাবরেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।