[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে নিয়ে ভয়াবহ সংঘর্ষ, আহত ১০
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে নিয়ে মতবিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ইছাপুরা ইউপির ডালপা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন দুলাল, নুরুজ্জামান, লিটন মিয়া, রজব আলী ও আবু হানিফ ।
বিজয়নগর থানার এসআই মো. ইউনুস জানান, উপজেলার ইছাপুর ইউপির ডালপা গ্রামের খুরশিদ মিয়ার মেয়ের সঙ্গে চার-পাঁচ দিন আগে একই গ্রামের দানু মিয়ার ছেলের বিয়ে হয়। খুরশিদের অন্য ভাইয়েরা এই বিয়েতে মত দেয়নি। এ নিয়ে রোববার খুরশিদের সঙ্গে তার ভাই সাচ্চুর কথা কাটাকাটি হয়। পরে তা বিরোধে সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে উভয়পক্ষে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!