ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ৫ শতাধিক যাত্রী পেলেন ফ্রি চিকিৎসা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৫৯, ১৬ ডিসেম্বর ২০২১
বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ৫ শতাধিক যাত্রী পেলেন ফ্রি চিকিৎসা
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ‘বাউনবাইরার কতা’ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ৫ শতাধিক যাত্রীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলার ভাষা ভিত্তিক সংগঠন ‘বাউনবাইরার কতা’।

এ ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেশার চেক, ওজন মাপা ও ব্লাড গ্রুপিংসহ বিনামূল্যে বিভিন্ন সেবা দেওয়া হয়। ডা. মাহবুবুর রহমান এমিল, ডা. সায়ীদা সামিহা ও ড. জিনিয়া আহমেদ চৈতী ছাড়াও সংগঠনে সদস্যরা এ মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেন।

‘বাউনবাইরার কতা’ সংগঠনের অ্যাডমিন ড. মাহবুবুর রহমান এমিল বলেন, প্রতি বছর আমরা বিজয় দিবসে ‘বিজয়ের অঙ্গিকার, হাসি ফুটুক সুস্থতার’ স্লোগানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। এ বছর আমাদের পঞ্চম আয়োজন। আমরা চাই আমাদের এ সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ রেলওয়ের প্রতি কৃতজ্ঞতা জানান ড. এমিল।

‘বাউনবাইরার কতা’ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে করোনা মহামারিতে ফ্রি অক্সিজেন সেবা, হতদরিদ্রদের স্বাবলম্বী করা, প্রবীণদের ঈদ উপহার ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া অন্যতম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!