ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৫ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু 
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। 

বুধবার থেকে এই প্লান্টের মাধ্যমে হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা পুরোদমে অক্সিজেন সেবা পাচ্ছেন। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর ফলে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় একধাপ অগ্রগতি হয়েছে।

জানা গেছে, এই সিস্টেমের ফলে এক সঙ্গে ২৫০ জন রোগীকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সেই সঙ্গ দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন রোগীদের হাই ফ্লো ন্যাজালের ক্যানোলার মাধ্যমে অক্সিজেন সেবা।

Advertisement

সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায় 
ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেছে। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৮১। এ পর্যন্ত মারা গেছেন ১৬৪ জন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!