ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ব্রাহ্মণবাড়িয়া করোনায় আরো তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১৬ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়া করোনায় আরো তিনজনের মৃত্যু
করোনাভাইরাস: প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনাক্ত হয়েছে ৭৫ জন। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ড: মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮০টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা সংক্রমণের হার ২৬ দশমিক ৭৯ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯, আশুগঞ্জে ১৪, কসবায় সাত, সরাইলে দুই, আখাউড়ায় দুই, নাসিরনগরে দুই, নবীনগরে তিন, বিজয়নগরে ছয়জন রয়েছেন। মৃতদের মধ্যে তিনজনই নবীনগরের। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। 

Advertisement

তিনি আরো বলেন, এ নিয়ে আজ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ১০ হাজার ৪৫৪ জন ও করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৫২ জন। জেলায় ৫৭ হাজার ৪৩৫ জনের নমুনা সংগ্রহ করে আজ পর্যন্ত ৫৭ হাজার ২৭৬ জনের  নমুনার ফলাফল দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!