ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউমার্কেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪, ১৯ এপ্রিল ২০২২
নিউমার্কেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে। আহত দুজন শিক্ষার্থীর অবস্থা সংকটজনক বলে জানান তারা। অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। রাস্তা বন্ধ থাকায় বিকল্প উপায়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষের। সকাল থেকেই ভোগান্তিতে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। দ্রুত এ সমস্যার নিরসন চান তারা।

সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

Advertisement

রাত সোয়া ৩টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এবং হলের প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে তাদের কলেজ ক্যাম্পাসের দিকে নিয়ে যান। তবে নিউ মার্কেট এলাকাজুড়ে রাতভর উত্তেজনা বিরাজ করে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, আমাদের তিন বন্ধু নিউ মার্কেটে খেতে গিয়েছিল। এ সময় দোকানে থাকা কর্মচারীরা তাদের মারধর শুরু করে। পরে আমরা গিয়ে তাদের প্রতিহত করি। এরপর থেকেই ঝামেলার শুরু।

এদিকে এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে অধ্যক্ষের বরাতে একটি ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় বলা হয়েছে, অনিবার্য কারণে ১৯ এপ্রিল মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!