ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় অটোরিকশার ধাক্কায় আহত ইটভাটা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৮, ২৬ এপ্রিল ২০২২
ডেমরায় অটোরিকশার ধাক্কায় আহত ইটভাটা শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. হোসেন মিয়া নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার  (২৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত হোসেন মিয়া চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি একটি ইটভাটায় মেশিনের কাজ করতেন এবং ডেমরার বড় ভাঙ্গা আমতলা এলাকায় থাকতেন। 

নিহতের বাবা ফারুক মিয়া বলেন, হোসেন মিয়া  ডেমরা ডগাই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে যাচ্ছিল। অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে দেয়ালের সঙ্গে মাথায় আঘাত পান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!