ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২৯ এপ্রিল ২০২২
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
খিলগাঁও ফ্লাইওভার ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বিধান বিশ্বাস ও এনতারুজ্জামান। শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে নাম শনাক্ত করা হয়। নিহতদের একজন হলেন খুলনার ফুলতলা উপজেলার রশনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস ও রাজধানীর ভাটারার আব্দুস সালামের ছেলে এনতারুজ্জামান।

Advertisement

দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান এসআই হাসান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!