ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফের সড়ক দুর্ঘটনা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৬:০৯, ৭ মে ২০২২
রাজধানীতে ফের সড়ক দুর্ঘটনা, যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে ইট বোঝাই ট্রাকচাপায় আশিক উল্লাহ (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন লেগুনা চালক, হেলপারসহ আরো বেশ কয়েকজন।

শনিবার সকালে সাদেকখান রোডের বেড়িবাঁধ বাশপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই লিটন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

এসআই লিটন বলেন, ইট বোঝাই ট্রাকচাপায় আশিক উল্লাহসহ পাঁচ থেকে ছয়জন আহত হন। তাদের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আশিক মারা যান। আহতদের মধ্যে একজন ঐ হাসপাতালে ও আরেকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, রাজধানীর রমনায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় পড়ে গিয়ে এক নারী নিহত হন। শুক্রবার রাত ১২টায় রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক মোস্তফা কামাল আহত হন। নিহতের নাম নিশি (২২)। তার স্বামী লালন আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। 

রমনা থানার এএসএই মাসুম জানান, ডিউটিকালীন রাস্তায় পড়ে থাকতে দেখে দুজনকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল মোস্তফা কামাল।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালক যুবককে জরুরি বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!