ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরা মোল্লা টাওয়ারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০৯:১৮, ৮ মে ২০২২
রামপুরা মোল্লা টাওয়ারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ
ফাইল ফটো

রাজধানীর রামপুরা মোল্লা টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, চতুর্থ তলা থেকে নবম তলা পর্যন্ত নির্মাণকাজ চলছিল। চার তলায় একটি স্টোররুমে কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!