ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর আবাসিক হোটেলে তৈরি হচ্ছিল জাল টাকা

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১০:১৬, ২৮ মে ২০২২
রাজধানীর আবাসিক হোটেলে তৈরি হচ্ছিল জাল টাকা
ছবি: সংগৃহীত

রাজধানীর বংশাল থেকে জাল টাকা তৈরি ও ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ ২ লাখ ৯ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  বংশালের আবাসিক হোটেল টিউলিপের ষষ্ঠ তলায় ১৩৫ নং রুমে জাল টাকা তৈরির খবর পেয়ে ২৭ মে সেখানে অভিযান চালানো হয়। ঐ অভিযান থেকে রমজান হোসেন টুটুল (২২) ও আব্দুল মালেক (৩৭) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ লাখ ৯ হাজার টাকার জালনোট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

Advertisement

যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!