গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ রহিম ও সারোয়ার কামাল।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) নাঈমুল হক জানান, মঙ্গলবার ভোরে লম্বাশিয়া ক্যাম্পে টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষভাবে রাখা সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, সামনে ঈদ তাই মানুষ কেনাকাটা করতে টাকা ব্যবহার করবেন। আর অধিকাংশ রোহিঙ্গা টাকা খুব একটা চেনেন না। তাই ঈদ উপলক্ষে এসব জাল নোট ক্যাম্পে ছড়িয়ে দিতেই তারা নিয়ে যাচ্ছিলেন।
এসপি নাঈমুল আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।