ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২৫ এপ্রিল ২০২২
টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা সন্ত্রাসী

কক্সবাজারের টেকনাফের ২২ নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে রোববার ভোরে দেশীয় অস্ত্রসহ ‘ইসলাম গ্রুপ’ এর সক্রিয় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় কথিত ‘ইসলাম গ্রুপ’ এর সদস্য রোহিঙ্গা সন্ত্রাসী ২২ নম্বর উনচিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের মৃত আব্দুর শুক্কুরের ছেলে জাহিদ হোসেন ও একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে বদি আলমকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!