ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ২৪ এপ্রিল ২০২২
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার সন্ধ্যায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিক একই ক্যাম্পের ৩৭ নম্বর শেডের মো. আলীর ছেলে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক নাইমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় রোহিঙ্গা যুবক রফিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ঘরে থাকা আলমারিতে তল্লাশি চালিয়ে কাপড়ে মুড়ে রাখা দুই হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!