[ দেশজুড়ে ]
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৪ জনের কারাদণ্ড
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমারের নাগরিকসহ চারজনকে ৫ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেছে আদালত ।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই দণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, টেকনাফের জাদিমুরা এলাকার মো. শাহ আলম, মো. আজিজ, মো. হাসান ও মিয়ানমারের মংডু এলাকার মো. ইলিয়াস।
.png)
কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামিরা সবাই কারাগারে রয়েছে।
২০১৬ সালে টেকনাফ বিজিবি সদস্যরা তাদেরকে মাদক পাচারের সময় জাদিমুরা এলাকায় নাফ নদী সীমান্ত থেকে ২০ হাজার ইয়াবাসহ আটক করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!