ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৯ এপ্রিল ২০২২
কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আব্দুল গফুর প্রকাশ ওরফে শ. ম গফুর গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ আব্দুল গফুর প্রকাশ ওরফে শ. ম গফুর নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি উখিয়ার উপজেলার বালুখালী কাস্টমস এলাকার নুরুচ্ছফা শফি ছেলে।

শুক্রবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয় ।

শনিবার দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন  জানান, গ্রেফতার শ. ম গফুর দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অপরাধের মাধ্যমে ঐ এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছে। এলাকায় সন্ত্রাসী হিসেবে তিনি অধিক পরিচিত। তিনি একটি গ্যাং তৈরি করে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। 

Advertisement

এছাড়া চট্টলা বাংলা.কম নামের অনুমোদন বিহীন অনলাইন পত্রিকায় সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করে আসছিল। নিউজ পোর্টালটি তার অবৈধ কর্মকাণ্ড গোপন করতে একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকেন। ইটভাটা, করাতকল, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ভুয়া সাংবাদিকতার আড়ালে তিনি নিয়মিত চাঁদা আদায় করে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক অভিযোগ রয়েছে। 

তিনি  আরো জানান, শ. ম গফুরের বিরুদ্ধে হত্যার হুমকি, চাঁদা দাবি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক মামলা রয়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মাদক ব্যবসায় জড়িত মর্মে একজন নারীর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ২০১৯ সালে কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসা উপলক্ষে অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তখন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের জবানবন্দিতে শ.ম গফুরের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। তাকে আত্মসমপর্ণ করতে বললে তিনি তা প্রত্যাখ্যান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিল্লাল উদ্দিন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!