ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ১৩ এপ্রিল ২০২২
কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত
নিহত আবুল কালাম- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার শফিকুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম পাশের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে গাড়ির জন্য সড়কের একপাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ কয়েকজন ছিনতাইকারী পিছন দিক দিয়ে এসে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশি অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!