ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘অজানা’ কারণে বিধবা ভাবিকে কুপিয়ে হত্যা করলো দেবর

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১২:৫৭, ৪ জুন ২০২২
‘অজানা’ কারণে বিধবা ভাবিকে কুপিয়ে হত্যা করলো দেবর
ফাইল ফটো

রাজধানীতে পারিবারিক কলহের জেরে বিধবা ভাবিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। তবে পারিবারিক কলহের সূত্র জানাতে পারেনি অভিযুক্তের অপর ভাই। 

শনিবার সকাল ৯টার দিকে কদমতলীর পশ্চিম জুরাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোছা. নাজমা বেগম (৩২)। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

এ বিষয়ে নিহতের ছোট দেবর নাসির হোসেন বলেন, আমার বড় ভাই আবুল হোসেন (নাজমা বেগমের স্বামী) বেশ কিছুদিন আগে মারা যান। এরপর থেকে ভাবি একাই থাকতেন। আজ সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

Advertisement

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ভাবিকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে মেজো ভাই ভাবিকে কুপিয়েছেন, সে বিষয়ে আমি কিছু জানি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!