ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জুরাইনে চিপসের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৩, ৯ জুন ২০২২
জুরাইনে চিপসের কারখানার আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি

রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে চিপসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার রাত ১২ট ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার।

তিনি জানান, রাত ১১টা ২২ মিনিটে পোস্তগোলার পূর্ব জুরাইনে একটি চিপসের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২ট ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!