[ রাজধানী ]
রাজধানীর বিজয় সরণিতে প্রাইভেটকারে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয় সরণীতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত ৮ টা ৩২ মিনিটের দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা আজ রাত ৮ টা ৩২ মিনিটে আমরা খবর পাই রাজধানীর বিজয় সরণী মোড়ে একটি প্রাইভেটকারে আগুনে লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জেনেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আমাদের টিম এখনো ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। এছাড়া আগুনে হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!