সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মোছা. মুন্নি আক্তার (২৪) নামের ঐ গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস।
তিনি বলেন, আমরা খবর পেয়ে দরজা ভেঙে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠাই।
.png)
তিনি আরো বলেন, তার স্বামী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরে মনোমালিন্য চলছিল। এরই জেরে সবার অগোচরে নিজ কক্ষে আত্মহত্যা করেন ঐ গৃহবধূ।