কমলাপুরসহ রাজধানীর ছয়টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, এবার রাজধানী থেকে প্রতিদিনের জন্য ২৬ হাজার ৭১৩টি আসনের টিকিট বিক্রি করা হবে। এসব টিকিটের ৫০ শতাংশ রেলস্টেশনের কাউন্টারে এবং ৫০ শতাংশ অনলাইনে বিক্রি করা হবে।
.png)
রাজধানীর কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনটির ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে দুটি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।
ভোর থেকে অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা লাইনে আছেন। টিকিট প্রত্যাশীদের লাইন কাউন্টারের সামনে থেকে স্টেশনের বাইরে চলে গিয়েছে। তবে, শুধুমাত্র একটি গন্তব্যের জন্য হওয়ায় স্টেশনে আগের মতো ভিড় নেই টিকিট প্রত্যাশীদের।
এদিকে, স্টেশন ও যাত্রীদের সার্বিক নিরাপত্তায় জন্য আর. এন. বি কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম এবং র্যাবের কন্ট্রোল রুম বসানো হয়েছে।