ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলিস্তানে বাস চাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮, ৪ জুলাই ২০২২
গুলিস্তানে বাস চাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে মনজিল পরিবহনের একটি বাসের চাপায় মো. জাহাঙ্গীর মাতব্বর (৩৬) নিহতের ঘটনায় বাসের চালক আল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। 

রোববার রাতে মুন্সিগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ এর সহকারী পরিচালক পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীর গুলিস্তানে প্রতিযোগিতামূলকভাবে বাস চালিয়ে মনজিল এক্সপ্রেস পরিবহনের দুই বাসের চাপায় একজন নিহত হন।  এ ঘটনায় মুন্সিগঞ্জ জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসচালক আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, এ বিষয়ে সোমবার  দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। 

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!