ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বর্জ্য অপসারণে ডিএনসিসিতে কন্ট্রোল রুম: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ৯ জুলাই ২০২২
বর্জ্য অপসারণে ডিএনসিসিতে কন্ট্রোল রুম: মেয়র আতিক
রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে ব্রিফিং করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে নগর ভবনে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। নগরবাসী কন্ট্রোল রুমে ফোন করে বর্জ্য সংক্রান্ত তথ্য জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর আফতাবনগর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ঈদে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ চ্যালেঞ্জিং। আমাদের ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কার করার প্রস্তুতি আছে। ১০ হাজার কর্মী, ৬০০ যানবাহন, পচনশীল পলি ব্যাগ এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাওডার ও স্যাভলন রয়েছে। সবার সহযোগিতায় কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যেই পরিষ্কার করা হবে।

Advertisement

তিনি আরো বলেন, ডিএনসিসির ১০টি পশুর হাটেই ক্রেতা-বিক্রেতার ব্যাপক সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি।

সবাইকে মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে হাটে প্রবেশের আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, মাস্ক আমার সুরক্ষা- সবার এটি মানতে হবে। ডিএনসিসির প্রতিটি হাটে ১০০ জন করে মোট ১০০০ স্বেচ্ছাসেবক স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা কার্যক্রম পরিচালনাসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন।

মেয়র বলেন, ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে প্রথমবারের মতো ডিএনসিসির ৬টি হাটে ডিজিটাল পেমেন্ট বুথ স্থাপন করা হয়েছে। বুথগুলোতে কোনো চার্জ ছাড়াই ২৪ ঘণ্টা লেনদেন করা যাবে। এছাড়া প্রতিটি হাটে মেডিকেল টিমের মাধ্যমে তাৎক্ষণিক পশুর চিকিৎসা প্রদান ও ওষুধ সামগ্রী সরবরাহের ব্যবস্থা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!