ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যেভাবে পশু ও হাটের বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ৯ জুলাই ২০২২
যেভাবে পশু ও হাটের বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লোগো- ফাইল ছবি

সুন্দর ও সুশৃঙ্খলভাবে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পাদনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

শনিবার রাত ১১টা থেকে পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ কাজে মোট ৯ হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবেন বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র সমন্বয় ও কেন্দ্রীয়ভাবে তদারকিতে এই নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিক সচল থাকবে। এতে কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালন করবেন। বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র তদারকির লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১০টি টিম গঠন করা হয়েছে। রোববার দুপুর ২টা থেকে সেসব টিম কাজ শুরু করবে।

Advertisement

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বর্জ্য অপসারণে ব্যবহারের জন্য ১ লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুদ রাখা হয়েছে।

তিনি আরো জানান, ১৩ ধরনের ৩৫৩টি গাড়ি ও যন্ত্রপাতি বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবে। এগুলো হলো: ডাম্প ট্রাক- ৯২টি, হুইল লোডার (পে-লোডার)- ১৩টি, হুইল ডোজার (টায়ার ডোজার)- ৮টি, স্কিড লোডার- ৮টি, লং ট্রেইলর- ৩টি, বেক-হো লোডার- ৪টি, স্কেভেটর- ৮টি, বুলডোজার- ৫টি, কম্পেক্টর- ৪০টি, কন্টেইনার ক্যারিয়ার- ৪৯টি, খোলা ট্রাক (বড়)- ৭৭টি, ছোট ট্রাক- ৩৫টি ও পানির গাড়ি- ১১টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!